মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

খালেদার আইনজীবীদের সঙ্গে বিএনপির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার সর্বশেষ অবস্থা নিয়ে সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠক শেষে এ বিষয়ে দলের পক্ষ থেকে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে আরো উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রমুখ।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার দুপুরেই খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ অবস্থাসহ স্বাস্থ্য প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে জমা দিয়েছে।

গত সোমবার হাইকোর্ট খালেদা জিয়ার জামিন শুনানীতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই প্রতিবেদন বুধবার বিকাল ৫টার মধ্যে দেয়ার নির্দেশ ছিয়েছিলেন।

গত বুধবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিনের জন্য আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ