মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মুজিববর্ষে মোদি এলে বঙ্গবন্ধুকে অসম্মান করা হবে: নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষে এলে বঙ্গবন্ধুকে অসম্মান করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু ভিপি নুরুল হক নুর।

বুধবার ঢাবি রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সাম্প্রদায়িক মোদি সরকার কর্তৃক ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সিএএ নিয়ে আন্দোলনরতদের ওপর হামলা’ শিরোনামে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সমাবেশে তিনি এ কথা বলেন।

ডাকসু ভিপি বলেন, মোদির হাতে গণ মানুষের রক্ত লেগে আছে। তিনি একজন সাম্প্রদায়িক দাঙ্গাবাজ। ২০০২ সালে গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন শুধু রাজনৈতিক ফায়দা লুটতে মোদি হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা ঘটিয়েছিলেন। তাই এমন একজন সাম্প্রদায়িক দাঙ্গাবাজ মানুষ জাতির পিতার জন্মশতবার্ষিকীতে অতিথি হিসেবে আসলে দেশের মানুষকে অপমান করা হবে, বঙ্গবন্ধুকে অসম্মান করা হবে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো রাজনৈতিক দলের নেতা নন। তিনি বাংলার সকল শ্রেণি-পেশার মানুষের নেতা। বিশ্বের মুক্তিকামী মানুষের নেতা। তাই এই মহান নেতার জন্মশতবার্ষিকীতে মোদির মতো মানুষ আসতে পারেন না। তারপরও যদি আসেন, তাহলে দেশের সাধারণ ছাত্ররা তা প্রতিহত করবে।

ভিপি নুর বলেন, মুজিব জন্মশতবার্ষিকীতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মূখার্জীসহ নোবেল বিজয়ী আরো অনেককে দাওয়াত দেয়া হয়েছে। এমন প্রগতিশীল ও অসম্প্রদায়িক ব্যক্তিদের তারা স্বাগত জানাবেন।

ডাকসু ভিপি বলেন, ‘ভারতের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। তাদের এই দেশ থেকে অনেক কিছু শেখার আছে। তাই ভারতের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, শোষণের নীতি বাদ দিয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন।’

সমাবেশে আরো উপস্থিত ছিলেন- ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান, ফারুক হাসান, আহ্বায়ক হাসান আল মামুন, ডাকসু সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র পরিষদ ঢাবি শাখা সভাপতি বিন ইয়ামিন মোল্লা, মশিউরসহ শতাধিক নেতাকর্মী।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ