মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শপথ নিলেন ঢাকার দুই মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জয়ী দুই মেয়র এবং কাউন্সিলররা শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তরের মেয়র মুহা. আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে শপথ পড়ান। এরপর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মুহা. তাজুল ইসলাম দুই সিটি করপোরেশনের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথ পড়ান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

শপথে বলা হয়, ‘আমি সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে, আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব।’

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপস মেয়র পদে নির্বাচিত হন। তারা দুজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। আজ শপথ নিলেও মেয়রের আসনে বসার জন্য আগামী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।

ঢাকা উত্তরের মেয়র হিসেবে ৯ মাস দায়িত্ব পালন করা আতিক আইনি বাধ্যবাধকতার কারণে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে দক্ষিণে মেয়রের দায়িত্বে থাকা সাঈদ খোকনের এই নির্বাচনে অংশ নেয়া হয়নি। তার মেয়াদ রয়েছে চলতি বছরের মে মাস পর্যন্ত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ