সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

দিল্লির ঘটনায় লন্ডনে জমিয়তের প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে সহিংসতায় এখন পর্যন্ত ৪২ জন মারা গেছে। দিল্লিতে সহিংসতার বিরুদ্ধে লন্ডনে ইউকে জমিয়তের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) মাদরাসাতুন নুর লন্ডনে দলের সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে তিনি বলেছেন, ভারতে মুসলমানেরা কচুরিপানার মতো ভেসে আসেনি কিংবা উড়ে এসে তারা জুড়ে বসেনি। ভারতে মুসলমানদের ইতিহাস হাজার বছরের পুরাতন ইতিহাস। মুসলমানদের অস্তিত্ব শেষ করে দেয়ার কোন ষড়যন্ত্র ভারতে সফল হতে পারে না।

‘ভারত স্বাধীন করার জন্য মুসলমানদের ত্যাগের মহিমায় ভাস্বর ইতিহাস অস্বীকার করার কোনো উপায় নেই। দিল্লিতে বর্তমান মুসলিম নিধন, নির্বিচারে গণহত্যা, মসজিদের চরম অবমাননা এবং নৃশংস হত্যাকাণ্ড ও অব্যাহত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বিশ্ববিবেককে এখনই সোচ্চার হতে হবে।’

তিনি বলেন, এ গণহত্যার বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানো সময়ের সবচেয়ে বড় দাবি। এর জন্য মুসলিম দেশ ও সংগঠনগুলোকে সময়োপযোগী প্রতিবাদি ভূমিকা পালন করতে হবে। যুগের দাবি ও সময়ের গতিধারা অনুযায়ী সঠিক নেতৃত্ব না দিতে পারলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। বিশ্ব বিবেকের আদালতে মজলুম মুসলিম উম্মাহর করুণ আর্তনাদ জোরালোভাবে তুলে ধরা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামিম আহমদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, ইউকে জমিয়তের কোষাধ্যক্ষ হাফেজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ।

সভা শেষে ভারতসহ বিশ্বের মজলুম মুসলমানদের জন্য কায়মনোবাক্যে বিশেষ মোনাজাত করা হয়।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ