সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আখেরি মুনাজাতে শেষ হলো উজানীর ইসলাহি জোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযীল হাসান :মজলিসে তা'লিমুল উম্মাহ বাংলাদেশ আয়োজিত তিন দিনব্যাপি উজানীর বার্ষিক ইসলাহি জোড় শনিবার দুপুর ১টায় আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। মুনাজাত পরিচালনা করেন উজানীর বর্তমান পীর মজলিসে তা'লিমুল উম্মাহ বাংলাদেশের আমির মাওলানা ফযলে এলাহী।

গত ৫ মার্চ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ ইসলাহী জোড়। এতে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ইসলাহি আলোচনা পেশ করেন দেশ বরেণ্য প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখবৃন্দ।

শুক্রবার উজানীর ইসলাহি জোড়ে যোগ দিতে চট্টগ্রাম থেকে আগমন করেন - হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।

তিনি বাদ জুমা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। বয়ানে আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বাতিলের মোকাবেলায় আপোষহীন সংগ্রামের জন্য সকলকে উদ্বুদ্ধ করেন।

এছাড়া তিনি উজানী মাদরাসার দাওরায়ে হাদীসের ছাত্রদের বুখারি শরিফের বিশেষ দরস প্রদান করেন।

জোড়ে আগামী বছরের উজানীর বার্ষিক মাহফিল ও ইসলাহি জোড়ের তারিখ ঘোষণা করা হয়। বার্ষিক মাহফিলের তারিখ ২১ ও ২২ জানুয়ারী ২০২১, ইসলাহী জোড়ের তারিখ  ৪,৫, ও ৬ মার্চ ২০২১ ইংরেজি।

এসব তথ্য নিশ্চিত করেছেন মজলিসে তালিমুল উম্মাহ বাংলাদেশের সহ সভাপতি ও উজানী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ