বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

করোনা সন্দেহ হলে ফোন করবেন যেসব নম্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনে উদ্ভব হওয়া করোনাভাইরাস শতাধিক দেশকে কাঁপুনি ধরিয়ে অবশেষে বাংলাদেশকেও স্পর্শ করেছে। ইতোমধ্যে তিনজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ( আইইডিসিআর) পক্ষ থেকে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। বরং সতর্কতা ও এ সংক্রান্ত নির্দেশনাগুলো মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে জনগণকে সর্বাত্মক সহযোগিতা নিতে উল্লিখিত সংস্থাটির কাছে পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে হটলাইন চালু করেছে আইইডিসিআর কর্তৃপক্ষ।

নম্বরগুলো হলো- ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫। এসব নম্বরে ফোন করলে জানা যাবে করোনাভাইরাসের স্বাস্থ্যবিষয়ক তথ্য ও পরামর্শ।

অন্যদিকে বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪ দিন নিজ গৃহে অবস্থানের পরামর্শ দেয়া হয়েছে। জ্বর, গলা ব্যাথা, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ