শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

ধামরাইয়ে গাছ পড়ে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার ধামরাইয়ে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কে গাছ কাটার সময় যাত্রীবাহী ইজিবাইকের ওপর গাছ পড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

আজ সোমবার দুপুরে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাইচাল গ্রামের নুরু (৬৫), কামারপাড়া গ্রামের শামসুল (৭০), তেলিগ্রামের মাজেদা (৬৫) ও একই গ্রামের আয়শা (৬০)। নিহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া শেফালীসহ আহত রয়েছেন আরও তিনজন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা নিয়ে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর পৌঁছালে সড়কের দুই পাশে কাটতে থাকা গাছ তাদের ইজিবাইকের ওপর পড়ে।

এতে গুরুতর আহত সাতজনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও তিনজন। আহতদের কাওয়ালীপাড়া জনকল্যাণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, গাছ কাটার সময় দুর্ঘটনাবশত একটি গাছ যাত্রীবাহী একটি ইজিবাইকের ওপর পড়ে গেলে পাঁচজনের মৃত্যু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ