মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আফগান ছাড়তে শুরু করেছে মার্কিন বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে। আমেরিকা এবং তালেবানের মধ্যে সম্প্রতি সই হওয়া চুক্তির আওতায় এসব সেনা প্রত্যাহার করা হচ্ছে।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

কর্নেল সনি লেগেট জানান, বর্তমানে আফগানিস্তানে যে সেনা মোতায়েন রয়েছে তা কমিয়ে ৮৬০০-তে নামিয়ে আনা হবে।

মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের রাজনৈতিক সঙ্কট আছে কি নেই, কাবুলে প্রেসিডেন্ট একজন নাকি দু জন সেগুলো নিয়ে আমেরিকা সময় নষ্ট করবে না বরং ১৩৫ দিনের মধ্যে সেনা সংখ্যা কমিয়ে ৮৬০০-তে নামিয়ে আনা হবে।

সম্প্রতি, কাতারের রাজধানী দোহায় তালেবানের মধ্যে কথিত শান্তি চুক্তি সই হয়। চুক্তি অনুসারে আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করছে এবং ধারণা করা হচ্ছে যে, এর মাধ্যমে ১৯ বছরের যুদ্ধের অবসান হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ