মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা প্রতিরোধে কাবা শরিফে জীবানুনাশক মেশিন স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে মক্কার মসজিদুল হারামের স্কেলেটরে (চলন্ত সিড়ি) জীবানুনাশক অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) হারামাইন শরিফাইন পরিচালনা কর্তৃপক্ষের প্রধান ইমাম শায়খ আব্দুর রহমান সুদাইস জীবানুনাশক ‘উদ্ভাবনী যন্ত্র’ স্কেলেটরে পরীক্ষামূলক স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন।

জীবানুনাশক এ স্বয়ংক্রিয় মেশিন স্থাপন প্রকল্পের ব্যাপারে তিনি বিস্তারিত বর্ণনা করেন।

সোমবার রাতে এশার নামাজের পর কাবা চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্তকরণ অভিযানে দেখভাল করছেন শায়খ ড. আব্দুর রহমান সুদাইস। জীবাণু নিরোধক ওষুধ স্প্রে করে মাকামে ইবরাহিম, হাজরে আসওয়াদ, কাবার গিলাফ ও দরজাসহ কাবার দেয়াল পরিষ্কার করতে দেখা যায় তাকে।

এছাড়া মসজিদুল হারামের স্কেলেটরে (চলন্ত সিড়ি) অত্যাধুনিক স্বয়ংক্রিয় ‘ইনোভেটিভ ডিভাইস’ স্থাপন করা হয় এদিন। ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে ৯৪ ভাগ জীবানু ধ্বংস করতে সক্ষম।

গত ৫ মার্চ সৌদি আরবে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর পবিত্র কাবা ঘরের মূল তাওয়াফের স্থান (মাতাফ) বন্ধ করে দেয়া হয়। মূল মাতাফ বন্ধ থাকলেও মসজিদে হারামের দ্বিতীয় ও তৃতীয় তলায় তাওয়াফ অব্যাহত ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ