মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আইনের শাসন সূচকে পিছিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত এক বছরে আইনের শাসন সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১২৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৫তম। আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান চতুর্থ।

আজ বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) আইনের শাসন সূচক প্রতিবেদন-২০২০ প্রকাশ করেছে।

প্রতিবছরই বিভিন্ন দেশে আইনের শাসন পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ডব্লিউজেপি। গত বছর ১২৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১১২। আইনের শাসনের শাসন সূচকে ৮টি বিষয় বিবেচনায় আনা হয়েছে। এগুলো হল- সরকারের ক্ষমতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, ক্ষমতার সীমাবদ্ধতা, নাগরিক ন্যায়বিচার এবং ফৌজদারি বিচার।

বাংলাদেশের অবস্থা সবচেয়ে খারাপ মৌলিক অধিকারের দিক থেকে। এ ক্ষেত্রে বাংলাদেশ ১২৮টি দেশের মধ্যে ১২২তম অবস্থানে রয়েছে। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে নিচে, অর্থাৎ ছয় দেশের মধ্যে বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে রয়েছে। নেপাল এ সূচকে অনেক দূর এগিয়ে ৭৬তম। বাংলাদেশের পরে রয়েছে তুরস্ক, ভেনিজুয়েলা, মোজাম্বিক, চীন, মিসর ও ইরান। তবে শৃঙ্খলা ও নিরাপত্তার দিক থেকে বাংলাদেশের কিছুটা উন্নতি হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, ১২৮ দেশের মধ্যে ক্ষমতার সীমাবদ্ধতা সূচকে বাংলাদেশের অবস্থান ১০৭, দুর্নীতির অনুপস্থিতি সূচকে ১০২, উন্মুক্ত সরকারে ৯৩, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ ১১১, ফৌজদারি বিচারে ১০৪, দেওয়ানি বিচারে ১১৯, শৃঙ্খলা ও নিরাপত্তায় ১০৩ নম্বর অবস্থানে রয়েছে। বাংলাদেশে সবচেয়ে পিছিয়ে আছে মৌলিক অধিকার সূচকে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১২২। দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপাল এই সূচকে অনেক দূর এগিয়ে-৭৬তম।

প্রতিবেদনে সবচেয়ে ভালো অবস্থানে থাকা তিন দেশ হচ্ছে ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড। আর একেবারে নিচের দিকে রয়েছে কঙ্গো, কম্বোডিয়া ও ভেনেজুয়েলা। আইনের শাসনের দিক থেকে গত এক বছরে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে ইথিওপিয়ার। দেশটির এ ক্ষেত্রে ৫ দশমিক ৬ ধাপ অগ্রগতি হয়েছে। আর সবচেয়ে বেশি অবনতি হয়েছে মিসরে। দেশটির সূচকে ৮ দশমিক ৫ নম্বর কমেছে। অবনতি হওয়া অন্য দেশ হচ্ছে ক্যামেরুন। দেশটির এ ক্ষেত্রে সূচক নম্বর কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।

১২৮ দেশের ১ লাখ ৩০ হাজার খানায় জরিপ ও চার হাজার আইনজীবীর মতামত নিয়ে ডব্লিউজেপি এই প্রতিবেদন তৈরি করেছে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও খুলনার এক হাজার ব্যক্তির ওপরে জরিপ চালানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ