শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

ভৈরবে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার প্রস্তুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের ভৈরবে প্রাণঘাতী করোনা মোকাবিলায় ৫০ শয্যার আইসোলেশন সেন্টার প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৩৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সোমবার থেকে বুধবার বিকেল পর্যন্ত তিনদিনে ওই উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩৪ জনকে চিহ্নিত করে তাদের বাড়িতেই পৌর ও ইউপি স্বাস্থ্য সহকারীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজ বুধবার থেকে চালু করা হয়েছে নবনির্মিত ট্রমা হাসপাতালের ৫০ শয্যার একটি আইসোলেশন সেন্টার।

স্বাস্থ্য সহকারীরা জানান, করোনা ভাইরাসের ঝুঁকি আছে এমন লোকজনকে বুধবার রাত থেকে আইসোলেশন সেন্টারে রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। যে ৩৪ জনকে চিহ্নিত করা হয়েছে তারা ১৪ দিন বাড়িতে পর্যবেক্ষণে থাকবেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. বুলবুল আহমেদ বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা অধিকাংশই ইতালি থেকে আসা। তাদের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। আজ সকালে ট্রমা হাসপাতালের আইসোলেশন সেন্টারের কাযর্ক্রম শুরু হয়েছে। এখন পযর্ন্ত কোনো প্রবাসী করোনায় আক্রান্ত বা শনাক্ত হয়নি। আমরা করোনা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ