মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মিরপুরে রূপনগর বস্তিতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুর রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ৯ টা ৪৫ মিনিটে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন।

আগুন লাগার কারণ ও এর আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, কয়েকমাস আগেও মিরপুরের চলন্তিকা বস্তিতে আরেকবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যায় মিরপুর ৭ নম্বরে রূপনগর থানার পেছনের বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই বস্তির দুই হাজারের বেশি ঘরের প্রায় সব কটিই পুড়ে যায় সে অগ্নিকাণ্ডে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ