মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রূপনগরের আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পূর্ণবাসনের আহ্বান চরমোনাই পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাইয়ের পীর)। সেই সঙ্গে অগ্নিকাণ্ডের পেছনে কোন অশুভ শক্তি জড়িত কিনা তা খতিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাইয়ের পীর বলেন, রূপনগর বস্তিতে বার বার অগ্নিকাণ্ড হচ্ছে। কিছুদিন আগে সিটি করপোরেশন নির্বাচনে পূর্বেও এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এখানকার বাসিন্দাদের অভিযোগ কোনো একটা প্রভাবশালী মহল তারা ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয়ে বস্তি উচ্ছেদ করে দিয়ে এখানে বিভিন্ন রকমের হাউজিং নির্মাণ করতে প্রচেষ্টা চালাচ্ছে। এই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।

তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান। প্রভাবশালী মহল দ্বারা প্রভাবিত হয়ে তদন্ত না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার আসল রহস্য খুঁজে বের করার দাবি জানান।

চরমোনাইয়ের পীর বস্তিতে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ ও পূর্ণবাসনের জন্য সরকারের প্রতি দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ