মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এডিস মশা নিধনে সিটি কর্পোরেশন পুরো ব্যর্থ: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এডিস মশা নিধনে আংশিক নয়, সিটি কর্পোরেশন পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই ব্যর্থতার দায় মেয়র, প্রধান নির্বাহী ও সচিবের বলেও মন্তব্য করেন আদালত।

আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এ মন্তব্য করেন। এদিন এই বেঞ্চে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর শুনানি শুরু হয়। এসময় ডেঙ্গু ইস্যুতে বিচার বিভাগীয় তদন্তে হাইকোর্ট বেঞ্চ অসন্তোষ প্রকাশ করেন।

আদালত জানান, গত বছর ডেঙ্গু প্রতিরোধ করতে না পারার দায় কার, কাদের ব্যর্থতা এ বিষয়ে বিস্তারিত তথ্য উঠে আসেনি প্রতিবেদনে। হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, প্রতি বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।

এক দশকে ডেঙ্গুর ওষুধের কার্যকারিতা পরীক্ষা না করা, এডিস মশার লার্ভা নিধনে ঢাকা দুই সিটির গাফিলতি ছিল বলেও পর্যবেক্ষণে জানায় হাইকোর্ট।

আদালতে দক্ষিণ সিটির আইনজীবী জানান, ওষুধ পরীক্ষার সময় পুরোপুরি সঠিক উপাদান পাওয়া যায়। কিন্তু, মাঠে যখন ওষুধ ছিটানো হয় তখন কার্যকারিতা থাকে না।

উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে ২০১৯ সালের ১২ নভেম্বর ঢাকা জেলা আদালতের বিচারক মো. হেলাল চৌধুরীর নেতৃত্বে এই কমিটি গঠিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ