মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা আতঙ্কে সিনেমা হল বন্ধ রাখার ঘোষণা সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এ পর্যন্ত নানা পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় দেশটির সিনেমা হলগুলোও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।

বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জেনারেল অথরিটি ফর অডিওভিজুয়াল মিডিয়ার এক বিবৃতির সূত্রে এই খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, আগামী নির্দেশনা না দেয়া পর্যন্ত সিনেমা হলগুলোতে সব ধরণের প্রদর্শনী স্থগিত থাকবে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ এবং এর বিস্তার রোধের অংশ হিসেবে সতর্কতামূলক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত ২১ জন নাগরিক করোনায় আক্রান্ত হয়েছে। সিনেমা হল বন্ধের আগে দেশটির সমস্ত স্কুল-মাদরাসা ছুটি ঘোষণা করা হয়।

এমনকি সংঘবদ্ধভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান, কুরআন পাঠের জলসা, মসজিদ সমূহে ই'তেকাফ এবং মাত্র ১৫ মিনিটে জুমার খুতবা শেষ করার ক্ষেত্রেও বাধ্যবাধকতা আরোপ করে সৌদি প্রশাসন।

এছাড়াও ওমরাহকারীগণ-সহ বহিরাগতদের সৌদিতে প্রবেশেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

আল আরাবিয়া ও আনাদুলু আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ