শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

নগরীর কোতয়ালী ও সদরঘাট থানায় হাতপাখার প্রচারণায় জনস্রোত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলামের পক্ষে নগরীর কোতয়ালী,সদরঘাট ও বাকলিয়া থানাসমূহে প্রচারণায় জনস্রোত সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় সদরঘাট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন জান্নাতুল ইসলাম। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেশ কয়েকটি পয়েন্টে পথসভা করেন তিনি।

এসময় তার সাথে দলীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন পেশাজীবি ও সাধারণ ভোটারদের উৎসাহ অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

পথসভায় জান্নাতুল ইসলাম বলেন, দেশের মানুষ নির্বাচন থেকে আস্থা হারিয়ে ফেলেছে। জনমানসে এমন ধারণার বদ্ধমূল হয়েছে যে সরকারদলীয় কোন প্রার্থী ঘোষণা মানে আগ থেকে নিশ্চিত বিজয়ী ঘোষণা করা।

এর মূল কারণ নির্বাচন কমিশনের মেরুদন্ডহীনতা ও নির্বান কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর সরকারের অনৈতিক প্রভাব বিস্তার। তাই জনগনের আস্থা ফিরিয়ে আনতে হলে একটি সুষ্টু নির্বাচনের প্রয়োজন। এছাড়াও সুষ্টু নির্বাচন হলে জনগনের বিপুল সমর্থনের দাবিও করেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি আবুল কাশেম মাতব্বর, সেক্রেটারি আল মোহাম্মদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নূরী প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ