বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রকাশিত হলো হজ সফরনামা ‘কাবার পথে ধন্য হতে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রখ্যাত কথাসাহিত্যিক মাওলানা নাদিম আল ওয়াজিদির ‘ফের সুয়ে হারাম লে চল’ গ্রন্থটি বাংলায় অনূদিত হয়েছে। এটি মক্কা-মদিনার ভ্রমণকাহিনি। বইটিতে হজ-ওমরাহর দালিলিক মাসায়েল এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর তত্ত্বভিত্তিক আলোচনাও স্থান পেয়েছে।

‘কাবার পথে ধন্য হতে’ নামে বইটি অনুবাদ করেছেন তরুণ লেখক ও অনুবাদক নাজমুল ইসলাম কাসিমী। সম্পাদনা করেছেন লেখক ও সম্পাদক জহির উদ্দিন বাবর। বইটি প্রকাশ করেছে বাংলাদেশের পরিচিত ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান দারুল উলুম লাইব্রেরী।

লেখক একাধিকবার বাইতুল্লাহ সফর করেছেন। সে হিসেবে মক্কা-মদিনার প্রতিটি অলিগলিই তার খুব চেনা-জানা এবং পরিচিত। তাই তিনি ভ্রমণের প্রত্যেকটা মুহূর্তকে ইতিহাসের গভীর নির্যাসের আলোকে বিশ্লেষণ করেছেন সুনিপুণভাবে। সাবলীল কথাসাহিত্য দিয়ে প্রতিটি অধ্যায়কে করেছেন অনেক চমকপ্রদ।

পুরো বইটিতে নজর ভোলালে আপনার মনে হবে, বইটি নিছক একটি ভ্রমণকাহিনি না; বরং একটি তাত্ত্বিক সিরাত গ্রন্থও। বইটি পড়লে সহজেই যেকোনো পাঠকের চোখের সামনে ভেসে উঠবে সাড়ে চৌদ্দশ বছর আগের মুসলমানদের ঐতিহ্যঘেরা স্মৃতিফলক; বদর, উহুদ, খন্দক। পাতায় পাতায় বিচরণ করলে সিক্ত হবেন, পবিত্র ভূমি; মিনা, আরাফা ও মুযদিলাফার ধুলোবালিতে।

বদরের অবিস্মরণীয় বিজয় যেমনিভাবে পাঠককে আন্দোলিত করবে, ঠিক তেমনিভাবে উহুদের নির্মম চিত্রগুলো পাঠকের দু'চোখ দিয়ে অশ্রু ঝরাবে বারবার। প্রতিটি অধ্যায় পাঠকালে, পাঠক কল্পনাতে নিজের অজান্তে মুহূর্তেই চলে যাবেন স্বপ্নপুরি সেই দুর্গগুলোতে। যেখানের মাঠ ও মাটির সঙ্গে মিশে আছে প্রিয়নবীর প্রেম-ভালোবাসা আর পবিত্র অঙ্গপ্রত্যঙ্গ'র স্পর্শগুলো। হাজার হাজার দূরে থেকেও মনে হবে আমি ঘোরাফেরা করছি পবিত্র হিজাজ ভূমিতে।

ঝকঝকে প্রচ্ছদে মোড়ানো, বোর্ড বাঁধাই ২৮০ পৃষ্ঠার এই বইয়ের গায়ের মূল্য ৩৫০ টাকা। রয়েছে বিশেষ কমিশন। বইটি দেশের বিভিন্ন লাইব্রেরি থেকে সংগ্রহ করা যাবে। এছাড়াও বইটি পাওয়া যাবে রকমারি ডকটকমসহ বিভিন্ন অনলাইন বুকশপে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ