শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ১৯ বাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ২টি দোকান, ১টি স্কুলসহ ১৭টি রোহিঙ্গাদের বসত পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে প্রাণহানির ঘটনা ঘটেনি বলে রোহিঙ্গারা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, ক্যাম্পে বিভিন্ন এনজিও, আইএনজিও যত্রতত্রভাবে গ্যাস সিলিন্ডার বিতরণ করেছে রোহিঙ্গাদের মাঝে। যেগুলো রোহিঙ্গারা যথাযথ ব্যবহার জানে না। রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত যতটি আগুনের সূত্রপাত হয়েছে সব গ্যাস সিলিন্ডার থেকে। এটিও গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা ঘটেছে বলে তাদের দাবি। তবে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনায় রোহিঙ্গারা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে জানান অন্যান্য রোহিঙ্গারা।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইমদাদুল হক জানান, রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ১টি লার্নিং সেন্টার, ২ টি দোকান এবং ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ২ লাখ টাকার ক্ষতি নির্ধারণ করা হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে।

গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ