শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

কুড়িগ্রামে সৌদি-দুবাই ফেরত কোয়ারেন্টাইনে ৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

কুড়িগ্রামে করোনাভাইরাস সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সৌদে আরব ও দুবাই ফেরত ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, স্বেচ্ছা হোমকোয়ারেন্টাইনে থাকা সবাই সদর উপজেলার অধিবাসী। এদের মধ্যে সৌদী আরব থেকে ওমরাহ পালন শেষে ফেরত ৫ জন রয়েছেন।

গত ৪ ও ৫ মার্চ দেশে ফিরেছেন। এদের বয়স ৪০ থেকে ৫৯ বছরের মধ্যে। এছাড়া গত ৮ মার্চ দুবাই থেকে ৩৫ বছর বয়সী এক যুবক ফেরত এসেছেন। সবাই সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন।

তিনি আরও জানান, করোনাভাইরাস রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের সবাইকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সেই থেকে তারা বাড়িতে আছেন। সদর উপজেলা স্বাস্থ্য দফতরের ডিজিজ কন্ট্রোল বিভাগের মেডিকেল অফিসার ডা. আফরিন দেওয়ানের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীরা তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন জানান, জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপরও সতর্কতামূলক জরুরি সভা করা হয়েছে। কোয়ারেন্টাইনে রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। সেইসঙ্গে জনসমাগম হয় এমন সভা-সমাবেশ এড়িয়ে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ