মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

তুরস্কে করোনা রোগী শনাক্ত, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার তুরস্কে একজন ব্যক্তির শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এর পরই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।

গতকাল বৃহস্পতিবার তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সোমবার থেকে দেশটির সব স্কুল ও বিশ্ববিদ্যালয় থাকবে।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত খেলাধূলা চলবে তবে মাঠে কোনও দর্শক থাকতে পারবে না। আর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট অনুমতির ভিত্তিতে দেশের বাইরে যেতে পারবে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সভাপতিত্বে দেশটি কর্মকর্তাদের পাঁচ ঘণ্টার এক বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ১৬ মার্চ থেকে এক সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে। এর পরের সপ্তাহ একটি অনলাইন প্লাটফর্ম ও টিভির মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখবে শিক্ষা মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয়গুলো তিন সপ্তাহ বন্ধ থাকবে বলেও জানান কালিন। গত মঙ্গলবার তুরস্কে একজন করোনায় আক্রান্ত রোগী পাওয়ার পর এমন পদক্ষেপ নিলো দেশটি।

কালিন বলেন, ওই রোগীর অবস্থা স্থিতিশীল আছে এবং তার পরিবারের সদস্যরা সুস্থ আছেন, তবে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এপ্রিলের শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া কোনও ফুটবল ম্যাচেই দর্শক থাকতে পারবে না। এদিকে এরদোয়ানের বিদেশ সফরও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ