মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দিল্লিতে মহামারি ঘোষণা, বন্ধ স্কুল-কলেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে এ পর্যন্ত ৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের।

এর মধ্যেই প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারি ঘোষণা করেছে দেশটির রাজধানী দিল্লির রাজ্য সরকার। রাজ্যটির সব স্কুল, কলেজ ও সিনেমা হল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যের বরাতে শুক্রবার (১৩ মার্চ) এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এ বিষয়ে এক টুইটার বার্তায় কেজরিওয়াল লিখেছেন, মহামারি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে দিল্লি সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমাদের সবধরনের সাবধানতা অবলম্বন করা উচিত।

ওই টুইটার বার্তায় তিনি জানিয়েছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত দিল্লির সব স্কুল, কলেজ ও সিনেমা হল বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত সময়েই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

পাশাপাশি জনগণকে বড় জমায়েত ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ