মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সৌদি আরবের সব মসজিদে ১৫ মিনিটে জুমার নামাজ শেষ করার নির্দেশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের কারণে সৌদি আরবের সব মসজিদে ১৫ মিনিটের সংক্ষিপ্ত সময়ের মধ্যে জুমার নামাজ সম্পন্ন করার দিকনির্দেশনা দিয়েছে দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়।

এ বিষয়ে সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শায়খ বলেন, ‘সৌদি আরবকে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুরক্ষা দিতে কিছু অস্থায়ী নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রণালয়। নামাজের সময়কে সংক্ষিপ্তকরণ করাও অস্থায়ী পদক্ষেপেরই একটি অংশ।

জুমার নামাজের আজান, ইক্বামাত ও নামাজের সময়ও নির্ধারণ করেছে মন্ত্রণালয়। জানা যায়, জুমার নামাজের আজান দেয়ার পর ১০ মিনিট অপেক্ষা করা হবে। এ সময়ে চলবে বয়ান ও খুতবা।

আজানের ঠিক ১০ মিনিট পর জুমার নামাজের ইক্বামাত দেয়া হবে। ইক্বামাতের পর নামাজ শুরু হলে তা বাকি সময়ে সম্পন্ন করতে হবে।

ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববীসহ সৌদি আরবের সব মসজিদেই ১৫ মিনিটে জুমার নামাজ আদায়ের এ নির্দেশনা বলবৎ থাকবে।

ইমামদের উদ্দেশ্যে ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের এ নির্দেশনা সোমবার মন্ত্রণালয়ের টুইটার পেজে প্রকাশ করা হয়। টুইট বার্তায় সব মসজিদের ইমামদের এ সময়ের মধ্যে নামাজ আদায় সম্পন্ন করার কথা বলা হয়। কোনোভাবেই যেন এ সময়ের বাইরে অতিরক্তি সময় ব্যয় করা না হয় সে দিকেও সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখতে বলা হয়েছে।

নফল রোজা পালনকারীদের জন্য মসজিদে ইফতার ব্যবস্থাপনা ও সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। যে সব স্থানে নামাজ পড়া হয় সেসব স্থানে ইফতার বন্ধ রাখা এবং সেখান থেকে পানির গ্লাস ও ইফতারের উচ্ছিষ্টগুলো অপসারণেরও নির্দেশ দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ