বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনায় সরকার বিরোধী পদক্ষেপ থেকে সরে আসলেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিন দিন বাড়ছে করোনার প্রকোপ। আর তাই সব রাজনৈতিক কার্যক্রম বাতিল করলেন ইমরান খানের বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলাম।

এক বিবৃতিতে মাওলানা ফজলুর রহমান বলেছেন, করোনা ভাইরাস বেড়েই চলছে। কোনোভাবেই এটি প্রতিরোধ করা যাচ্ছে না। তাই পাকিস্তানে করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। সবাই মিলে একসঙ্গে কাজ করারও কথা বলেন তিনি।

এর আগে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটি এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। ভাইরাসটিতে আক্রান্ত রোগীদের দুই জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে করোনাভাইরাস প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবে সার্কভূক্ত দেশগুলোর ভিডিও কনফারেন্সে যোগ দেবে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের প্রধান সহকারী ড. জাফর মির্জা সার্কভূক্ত দেশগুলোর নেতাদের এই ভিডিও কনফারেন্সে অংশ নেবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকী এক টুইট বার্তায় বলেন, কোভিট-১৯ মোকাবেলায় বৈশ্বিক এবং আঞ্চলিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা জানিয়েছি, সার্কভূক্ত দেশগুলোর সদস্যদের ভিডিও কনফারেন্সে পাকিস্তান অংশ নেবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ