শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

করোনা নিয়ে গুজব ছড়ানোর দায়ে চট্টগ্রামে প্রকৌশলী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আবু বক্কর রেজা নামে এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় বোয়ালখালী থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ওসি শেখ মুহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম।

জানা যায়, আবু বক্কর মোহাম্মদ রেজা বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে। তিনি সাতকানিয়া পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী পদে কর্মরত।

পুলিশ জানায়, শুক্রবার প্রকৌশলী আবু বক্কর রেজা তার ফেসবুক আইডি থেকে ‘চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ উল্লেখ করে একটি পোস্ট দেন। কিন্তু নানাভাবে অনুসন্ধান চালিয়ে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর কোনো অস্তিত্ব পায়নি পুলিশ।

প্রকৌশলী আবু বক্কর রেজার এই পোস্ট নিয়ে স্থানীয়ভাবে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে রোগ সংক্রমণ প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বোয়ালখালী থানার ওসি শেখ মুহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম।

আটক আবু বকর রেজা সাতকানিয়া পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন লোকমুখে শুনে তিনি ফেসবুকে এই পোস্ট দিয়েছিলেন।

করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে চট্টগ্রামে এই প্রথম কাউকে আইনের আওতায় আনা হল। অবশ্য গত কয়েকদিন ধরেই করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়াতে সরকারি বিভিন্ন দফতর থেকে প্রচারণা চালানো হচ্ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ