বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পশ্চিমবঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেন মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজেই এ ঘোষণা দিয়েছেন। তবে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে।

আজ শনিবার এক বৈঠকের পর মমতা বলেন, আগামী সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ থাকবে। আগামী ৩০ মার্চ বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

করোনা ভাইরাসের বিস্তার নিয়ে জনগণকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।

রাজ্য সরকার বলছে, নভেল করোনা ভাইরাস বিস্তার ছড়িয়ে পড়ার পরিস্থিতি বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), জাতিসংঘ এবং কেন্দ্রীয় সরকার যে পরামর্শ দিয়েছে, তার ভিত্তিতেই রাজ্য সরকার স্কুল-কলেজ-মাদরাসা-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতার পরে এ প্রসঙ্গে বলেন, চিন্তার কোনও কারণ নেই। এ রাজ্যে তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। সে কথা মাথায় রেখেই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। শিক্ষক-শিক্ষিকাদেরও বাড়ি থেকে কাজ করতে অনুরোধ করছি।

এর আগে শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার রাজ্যের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও সিনেমা হল বন্ধ ঘোষণা করেন।

উল্লেখ্য, এ পর্যন্ত করোনা ভাইরাসে ভারতের দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে ৮৩ জন।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা সংক্রমণ মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ