মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মিরপুরের মাদরাসা শামসুল উলুমের বার্ষিক মাহফিল রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: রাজধানীর মিরপুরস্থ পীরেরবাগের মাদরাসা শামসুল উলুমের বার্ষিক মাহফিল আগামীকাল রোববার আলিমুদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে আসরের পর থেকে শুরু হবে।

হিফজ সমাপনী ও খতমে বুখারি উপলক্ষে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মাদ আকরাম আলি। তিনি ফারেগীন শিক্ষার্থীদের বুখারি শরিফের শেষ দরসের পাঠদান করবেন।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে গাউছুল আযম জামে মসজিদ- উত্তরার খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি। বিশেষ বক্তা হিসেবে বয়ান করবেন ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার শাইখুল হাদিস মাওলানা হারুন বুখারি।

মুফতি নাজমুল হাসান ও হাফেজ ফখরুল ইসলামের উপস্থাপনায় এবং মুফতি তাইজুল ইসলামের সহযোগিতায় অনুষ্ঠেয় এই মাহফিলে সবাইকে উপস্থিত থাকতে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন মাদরাসা শামসুল উলুমের মুহতামিম মুফতি আমির হুসাইন।

মহতী এই ওয়াজ ও দোয়ার মাহফিল মধ্যরাতের আগেই শেষ হবার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ