বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মিরপুরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুর ১০ নম্বর ঝুটপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফয়ার সার্ভিসের ১০টি ইউনিট।

শনিবার বেলা দেড় টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে গত বুধবার (১১ মার্চ) সকাল মিরপুরের রূপনগরের বস্তিতে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। প্রায় পৌনে ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সেই আগুনে অন্তত ২০০ ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয় সেখানে বাঁশ ও টিনের একটি ছাপরা ঘরে প্রথমে আগুন লাগে। সেখান থেকে এর গা ঘেঁষে থাকা অন্য ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। এখানকার বাসিন্দারা দ্রুত দৌড়ে বেরোতে পারলেও কোনো মালামাল বের করতে পারেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ