শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

সাহাবিদের সহায়তা ছাড়া কুরআন হাদিস বুঝা অসম্ভব: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া রাহমানিয়ার শাইখুল হাদিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক বলেছেন, সাহাবায়ে কেরামের সহায়তা ছাড়া পরিপূর্ণভাবে দীন বুঝা সম্ভব নয়। কিছু মানুষ সরাসরি কুরআন, হাদিস বুঝতে চান, তারা সাহাবায়ে কেরামের সূত্র নিতে চান না এটা স্পষ্টত ভ্রান্তি।

তিনি আরও বলেন, প্রতিটি দামি বস্তুর সঙ্গে একটা ক্যাটালগ থাকে। যাতে বস্তুটির ব্যবহার সহজ হয়। কুরআন, হাদিস বুঝতে সাহাবায়ে কেরাম হলেন ক্যাটালগ বা নির্দেশিকা। এই নির্দেশিকা ছাড়া পূর্ণাঙ্গরুপে কুরআন, হাদিস বোঝা অসম্ভব।

আজ শনিবার দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী মাদরাসা জামিআ ইসলামিয়া মারকাযুল উলুম খুলনার বাৎসরিক মাহফিল মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, বিশিষ্ট আলেমে দীন আল্লামা মুফতি গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে এ বছর মাদরাসা থেকে হিফজ, তাকমিল ও ইফতা সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করা হয়।

মারকাযুল উলুম খুলনার নায়েবে মুহতামিম ও জামিআ ইসলামিয়া দারুল উলুম ঢাকার মুহতামিম মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়ার পরিচালনায় মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন দারুল হাবীব মাদরাসা মিরপুর ঢাকার মুহাদ্দিস মুফতি আবদুর রব ফরিদী।

তিনি বলেন, আজ মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে। যে ভারত গড়ে দিলেন উলামায়ে কেরাম ও মুসলিমরা; সেখানে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। দুই দিনের জন্য ক্ষমতায় এসে নরেন্দ্র মোদি মুসলিমদের তাড়াতে উঠেপড়ে লেগেছে। মুসলিমদের তাড়ানো হলে আমরা বসে থাকবো না।

অনুষ্ঠানে মুফতি গোলামুর রহমান ও মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় অনেক উলামায়ে কেরাম বয়ান করেন।

উল্লেখ্য, জামিআ ইসলামিয়া মারকাযুল উলুম খুলনার এক ঐতিহ্যবাহী মাদরাসা। প্রতিবছর ইলমি এ বিদ্যাপীঠ থেকে অসংখ্য শিক্ষার্থী ইলম অর্জন করে সারা দেশে দীনের খেদমতে ছড়িয়ে যাচ্ছে। প্রতিবছর মাদরাসার বাৎসরিক মাহফিলে এ অঞ্চলের হাজারও মানুষ অংশ নেন। আল্লামা মামুনল হকের আগমন উপলক্ষে এবারও লোকে লোকারণ্য হয়ে উঠে মাদরাসা প্রাঙ্গন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ