শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

গাজীপুরে পানির ট্যাংকিতে পড়ে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের বানিয়ারচালা এলাকায় পানির ট্যাংকিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৫ই মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেরপুর জেলার চকবন্দি গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জান্নাত ও ময়মনসিংহের কামারিয়া গ্রামের মোরশেদ আলীর মেয়ে মিলি আক্তার।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, জহিরুল ইসলাম ও মোরশেদ আলীর পরিবার সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের আবুল কাসেমের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। রোবাবার সকালে জান্নাত ও মিলি আক্তার বাড়ি থেকে খেলতে বেরিয়ে যায়। এরপর তাদের আর কোন সন্ধান পাওয়া যায়নি।

পরে, সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা বাড়ি পাশের একটি ঢাকনাবিহীন পাকা পানির ট্যাংকির ভেতর তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ