বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বাংলাদেশে নতুন দুই করোনা রোগী শনাক্ত, ইউরোপ থেকে সব ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে নতুন করে আরও দুইজনের শরীরে করোনার ভাইরাস পাওয়া গেছে। এই দু’জনের একজন ইতালি এবং অন্যজন জার্মানি থেকে এসেছেন। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। এর মধ্যে আগের তিনজন সুস্থ হয়ে উঠেছেন।

গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবনে ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভারত, সৌদি আরবের মত অনেক দেশই তাদের দেশে বিদেশ থেকে যাত্রী প্রবেশ স্থগিত করেছে। ইংল্যান্ড বাদে ইউরোপের সব দেশ এবং যেসব দেশে করোনার প্রাদুর্ভাব অস্বাভাবিকভাবে বেশি সেসকল দেশ থেকে সব যাত্রী বাংলাদেশে আসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন ইউরোপকে করোনা ভাইরাসের এপিসেন্টার হিসেবে চিহ্নিত করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অস্বাভাবিক বেশি থাকার কারণে ইউরোপের বাইরে অন্যান্য মহাদেশের কোনো নির্দিষ্ট দেশকে চিহ্নিত করা হয়েছে কিনা, সেবিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি পররাষ্ট্রমন্ত্রী।

কিন্তু সেসব দেশ থেকে আসা বিদেশী যাত্রীর পাশাপাশি বাংলাদেশি নাগরিকদেরও ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতেই হবে বলে জানান তিনি।

আজ (রোববার) রাত থেকে শুরু করে ৩১শে মার্চ পর্যন্ত পর্যবেক্ষণের পর এবিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে বলে জানান পররাষ্টমন্ত্রী আব্দুল মোমেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ