বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইতালিফেরত ২১০ জনের দেহে করোনার উপসর্গ মেলেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে ইতালি থেকে আসা মোট ২১০ জনের কারও দেহে করোনা ভাইরাসের লক্ষণ ও উপসর্গ পাওয়া যায়নি। গত শনিবার মধ্যরাতে ও রোববার সকালে ইতালিফেরত ২১০ জনের দিনভর জ্বর মাপাসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

গতকাল রোববার রাত সাড়ে ৯টায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ সব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, যেহেতু স্বাস্থ্য পরীক্ষায় তাদের কারও দেহে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ও উপসর্গ দেখা যায়নি তাই তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে এবং বাড়িতে ১৪দিন তাদের কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি স্থানীয় প্রশাসন তদারকি করবে।’

তবে কখন তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশ এ ভাইরাসে ৫ জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে তিনজন সুস্থ হয়েছে বাকি দু’জন চিকিৎসাধীন আছেন। এছাড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিভিন্ন জেলায় কয়েকশ’ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ