বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইসলামের সঙ্গে শত্রুতা অনেক হয়েছে, এবার থামো: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভ্লুত চাউসুগ্লু বলেছেন, 'ইসলামের সঙ্গে শত্রুতা অনেক হয়েছে, এবার থামো' বিশ্ববাসীর এই কথা বলার সময় এসেছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনার এক বছর পূর্তিতে রোববার নিজের করা এক টুইটে তিনি এই মন্তব্য করেছেন।

টুইটে ১৫ মার্চকে ইসলামফোবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি দিবস ঘোষণারও দাবি জানান তিনি।

চাউসুগ্লু গত বছরের ১৫ মার্চে খৃষ্টান জঙ্গি ব্রেনটন ট্যারেন্টের এলোপাতাড়ি গুলিতে দুইজন তুর্কি নাগরিকসহ নিহত হওয়া সকল মুসলমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের জন্য দোয়া করেছেন।

তিনি বলেন, আমাদের সকলের একসঙ্গে কন্ঠ মিলিয়ে এ কথা বলা উচিত যে, ইসলামের সঙ্গে শত্রুতা অনেক হয়েছে- এবার থামো এবং প্রতি বছর ১৫ মার্চকে ইসলামফোবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি দিবস হিসেবে ঘোষণার জন্য আমরা দাবি জানাই।

ইয়েনি শাফাক অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ