বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে আজ সোমবার থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্খিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা। দেশটির ওয়াশিংটন রাজ্যের সিয়াটল শহরের কেইসার পার্মানেন্ট রিসার্চ সেন্টারে এই ভ্যাকসিন পরীক্ষার কার্যক্রম চালানো হবে।

সংবাদ সংস্থার এপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ'র অর্থায়নে মানবদেহে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে। আর এতে অংশ নিচ্ছে কমপক্ষে ৪৫ স্বেচ্ছাসেবী। এসব স্বেচ্ছাসেবীদের শরীরেই করোনার ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। তবে কিছু গবেষক বলছেন, ভ্যাকসিন হাতের নাগালে চলে আসতে সময় কিছুটা কম লাগতে পারে।

জন হপকিন্স হসপিটালের প্যাথলজি বিভাগের চিকিৎসক রবার্ট কুসে বলেন, আমি অত্যন্ত আশাবাদী এবং ইতিবাচক ভাবনার ভেতরে আছি। তবে বিশেষ করে বয়স্ক ও যারা অসুস্থ আছে তাদের নিয়ে একটু শঙ্কায় আছি।

প্রসঙ্গত, চীনসহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ এর ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো এর কোন প্রতিষেধক বাজারে আনতে পারেনি বিজ্ঞানীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ