বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

হাসপাতাল থেকে পালালেন সন্দেহভাজন করোনা ভাইরাস রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সন্দেহভাজন এক করোনা ভাইরাস রোগী পালিয়েছেন।

রোববার বিকেলে ওই রোগী পালিয়েছেন বলে জানান হাসপাতালটি কর্তৃপক্ষ।

চল্লিশ বছর বয়সী ওই রোগী গত ১৮ জানুয়ারি বাহরাইন থেকে দেশে ফেরেন। তার বাড়ি নোয়াখালী।

শরীরে জ্বর নিয়ে সকাল ৮টায় তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া বলেন, ওই রোগী জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

তিনি জানান, তার শারীরিক অবস্থা দেখে করোনা ভাইরাস সন্দেহে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ যোগাযোগ করা হয়।

‘দুপুর সাড়ে ১২টার দিকে আইইডিসিআরের দল স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে এলে মেডিসিন ওয়ার্ডে তাকে ও তার স্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি।’

হাসপাতালে কর্তব্যরত নার্স উমা রাণী সাহা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে শুনে ওই রোগী খুবই ভয় পেয়ে গিয়েছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ