শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় আলেম ও মুসলিম নেতাদের গ্রেপ্তারে উদ্বেগ ‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি

আগুনে পুড়ে ছাই হলো কবিরহাট কলেজ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মসজিদে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে মসজিদটি পুরোপুরি পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার বিকাল পৌনে ৩টার দিকে এ আগুন লাগে।

কবিরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আলতাফ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিকাল পৌনে তিনটার দিকে হঠাৎ করে কলেজ মসজিদে আগুন জ¦লতে দেখেন তারা। তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে অবগত করেন। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মসজিদের আইপিএস, আলমারিসহ মূল্যবান মালামাল পুড়ে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল মিয়া জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর ভাষ্যমতে ধারণা করা হচ্ছে, মসজিদের পেছনের শুকনো পাতাতে কেউ হয়তো সিগারেটের আগুন ফেলার কারণে এ ঘটনা ঘটেছে অথবা বৈদ্যুতিক শর্টসার্কিটও হতে পারে।

এদিকে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী এ ঘটনায় তীব্র দু:খ প্রকাশ করেছেন। তারা বলছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও ওলামায়ে কেরামের সহায়তায় মসজিদটি আবারও নির্মাণ সম্ভব।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ