বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা রোধে সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে: ডা. দীপু মনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা ভাইরাসের জন্যে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানকে অনেক খাটো করে নিয়ে এসেছি। এই ভাইরাস থেকে দেশের মানুষকে সুরক্ষায় জননেত্রী শেখ হাসিনার সরকার যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে।

মঙ্গলবার রাতে চাঁদপুর কলেজ চত্বরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৭০ লাখ টাকা বরাদ্দে নির্মিত সুবিশাল মুজিব স্মারক স্তম্ভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনা রোধে সরকারের পদক্ষেপগুলোর পাশাপাশি আমাদের সর্বস্তরের জনগণের সতর্ক হতে হবে। আপনারা যারা এ এখন এ অনুষ্ঠানে এসেছেন সবাই নিজেকে ভাইরাস থেকে মুক্ত রাখতে সব সময় সজাগ থাকবেন।

তিনি বলেন, জাতির পিতা যেদিন জন্মেছিলেন সেদিনটা ছিলো মঙ্গলবার। এই মহান নেতা স্বাধীনতার আগে ও পরে চাঁদপুরে এসেছিলেন। এরই একদিন তিনি চাঁদপুর কলেজ চত্বরে আসেন সেই স্মৃতিখানি অমর করে রাখবার জন্যে আজ তার জন্মশতবর্ষে কলেজ চত্বরে মুজিব স্মারক স্তম্ভটি উদ্বোধন করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ