বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বায়তুল মুকাররমে কুরআন খতম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বায়তুল মুকাররমে ১শ’ জন হাফেজের মাধ্যমে শতবার কুরআন খতম সম্পন্ন হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুরআন খতম করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কুরআন খতম শেষে জাতির পিতা ও তার পরিবারের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।

মুনাজাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহা. নূরুল ইসলাম, অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, এ বি এম আমিন উল্লাহ নূরী, মুহা. আ. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরসের গভর্ণর সিরাজউদ্দিন আহমদ, মহাপরিচালক আনিস মাহমুদ, যুগ্মসচিব মুহা. জহির আহমেদ, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ফারুক আহম্মেদ (যুগ্ম সচিব)।

প্রতিটি উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ স্থাপন প্রকল্পের পরিচালক মুহা. শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামসহ পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে মঙ্গলবার দুপুরে বায়তুল মুকাররম জাতীয় মসজিদস্থ লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ