শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ময়মনসিংহে নানা আয়োজনে পালিত হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহে নানা আয়োজনে পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। গতকাল মঙ্গলবার নগরীর সার্কিট হাউজ মাঠে সূর্যোদয়ের সাথে সাথে ১০০ বার তোপধ্বনি ও ১০০ বেলুন উড়িয়ে মুজিব বর্ষের কর্মসূচি উদ্বোধন করা হয়।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দুপুরে কেকে কেটে একটি প্রীতিভোজের আয়োজন করে ময়মনসিংহ জেলা প্রশাসন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়রের পক্ষ থেকে বিকেলে আসরের নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদে দোয়া এবং মিষ্টি বিতরণ করা হয়।

পরে সন্ধ্যায় নগরের টাউনহলস্থ অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ১০০ পাউন্ড ওজনের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। এসময় ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেক কাটেন মেয়র ইকরামুল হক টিটু।

এর আগে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন রেলস্টেশন মসজিদের খতিব মাওলানা রফিকুল আলম।

দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএইচএম লোকমান, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভুঁইয়া, মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ