শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

রংপুরে রংয়ের গোডাউনে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের বেতপট্টি এলাকায় আর এম বণিক নামের একটি কাঠ ও রংয়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় পনেরটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল বুধবার সন্ধায় নগরীর বেতপট্টি জেলা আওয়ামী লীগ অফিসের সামনের গোডাউনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাতটার দিকে মুজিববর্ষ উপলক্ষে আতশবাজি ফোটাতে থাকে লোকজন। এসময় হঠাৎ করে গোডাউনে আগুনের ফুলকি দেখা যায়। আগুন পাশের বিদ্যুৎয়ের খুঁটিতে লেগে আওয়ামী লীগ অফিসের সামনের স্থাপনায় জ্বলতে শুরু করে। এসময় আওয়ামী লীগ অফিসে শতাধিক নেতাকর্মী আটকে পরে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রথমে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও পরে আশেপাশের উপজেলা থেকে প্রায় পনেরটি ইউনিট এসে দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ সময় পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। পরে রংপুরের জেলা প্রশাসক আসিব আহমেদ, মেট্টোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, অতিরিক্ত কমিশনার আবু সুফিয়ান, র‌্যাব-১৩ অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস, ডিবি পুলিশ, রেড ক্রিসেন্টসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত হন।

রংপুর সার্ভিসের উপ-পরিচালক কে এম সাইফুল ইসলাম বলেন, সাতটা থেকে নয়টা পর্যন্ত দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের প্রায় পনেরটি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনায় জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় বেশি সময় লেগেছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ