বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আগারগাঁওয়ে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় কাফরুল থানার এএসআই জাহাঙ্গীর নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে আগারগাঁও ৯ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কাফরুল থানার এএসআই ছিলেন। তার বাড়ি পাবনার সাঁথিয়ায়।

কাফরুল থানার ওসি মুহা. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আগারগাঁও ৯ নম্বর গেটের সামনে ছিনতাই করে এক ছিনতাইকারী পালাচ্ছিলেন। তাকে ধরতে ধাওয়া করে টহলরত পুলিশের একটি দল। এসময় দৌড়ে রাস্তা পার হওয়ার সময় আলিফ পরিবহনের একটি বাস কাফরুল থানার এএসআই জাহাঙ্গীরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আলিফ পরিবহনের বাসটি পুলিশ জব্দ করলেও পালিয়ে গেছেন চালক ও হেলপার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ