শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

করোনার কারণে চসিক নির্বাচন স্থগিত চায় বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।

শুক্রবার (২০ মার্চ) সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

এছাড়া নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে প্রতিনিধিদল রিটানিং অফিসারের কাছে লিখিত চিঠিও দিয়েছেন।

এই মুহূর্তে নির্বাচন স্থগিত করা উচিত— এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অন্যথায় জনগণকে মহাবিপর্যয়ে ঠেলে দেয়া হবে।’

তিনি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘কোটি কোটি মানুষের জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনের অর্থ কী?’

আমীর খসরু বলেন, ‘এখনই নির্বাচন বন্ধ করে জনগণকে নিরাপদ অবস্থানে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হোক। জনগণ দরজা বন্ধ করে দিচ্ছে, মানুষের কাছে এ অবস্থায় নির্বাচন প্রধান বিষয় নয়। নির্বাচন স্থগিত করা হোক। তা না হলে আমরা এ নির্বাচনে অংশগ্রহণ করব কি-না, সে প্রশ্ন চলে আসবে। কারণ সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আমরা নির্বাচন করছি। আমাদের রাজনীতি মানুষের জন্য।’

আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি নির্বাচন হওয়ার কথা রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ