বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা মোকাবেলায় আরো ২০০ কোটি টাকা বরাদ্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি দ্রুতই খারাপের দিকে যাচ্ছে। তাই পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে আরো ২০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এ বরাদ্দের কথা উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এ ব্যাপারে অর্থ বিভাগ সূত্রে জানা যায়, ভাইরাসের সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসার জন্য এ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। চলতি ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য সেবা বিভাগের অনুকূলে সচিবালয় অংশের সাধারণ খাত থেকে এ টাকা বরাদ্দ দেয়া হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে বরাদ্দকৃত এ টাকা চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ, জনসচেতনতায় প্রকাশনা এবং কেমিক্যাল রি-এজেন্ট খাতে ব্যয় করা হবে। এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে।

সেগুলো হলো- পাবলিক প্রোকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬ এবং পাবলিক প্রোকিউরমেন্ট রুলস-২০০৮ অনুসরণসহ সরকারি আর্থিক নিয়মাবলী যথাযথভাবে মেনে চলতে হবে। এ অর্থ করোনাভাইরাস প্রতিরোধ ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। যদি কোনো টাকা ব্যয় না হয় তাহলে তা ৩০ জুনের মধ্যে ফেরত দিতে হবে। এ ছাড়া কোন কোন খাতে টাকা ব্যয় হচ্ছে তা প্রতি ১০ দিন পর পর অর্থ বিভাগকে জানাতে হবে।

এদিকে, গত বুধবার এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, করোনার চিকিৎসা ও প্রতিরোধে যত টাকা লাগে তা দিতে সরকার প্রস্তুত। দরকার হলে চীনের মতো বিশেষ হাসপাতাল তৈরি করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ