সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

করোনা রুখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর মিছিল যেন থামছেই না। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বাংলাদেশেও ১৮জন আক্রান্ত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত করা যায়। এ ভাইরাস মোকাবিলায় প্রয়োজন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।

আসুন জেনে নেয়া যাক, কোন খাবারগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পর্যাপ্ত পানি পান অপরিহার্য।

২. মধুর উপকারিতাও এ ক্ষেত্রে অনস্বীকার্য। অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মধুর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। প্রতিদিন এক চা চামচ মধু খাওয়ার অভ্যাস করুন।

৩. ফলের ভেতরে বেদানা, পেয়ারা, আঙুর ও জাম খান। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কারণ, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।

৪. শরীরের ভিটামিন ডি ও ক্যালসিয়ামের সমতা বজায় রাখতে দই খান। দই নিয়মিত খেলে শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়ে। হজম শক্তির ভালো হয়, ওজন নিয়ন্ত্রণে থাকে।

৫. কালোজিরার কথা না বললেই নয়। বলা হয় মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালোজিরা। স্থুলতা, ক্যান্সার ও হৃদরোগ সব কিছুর বিরুদ্ধেই শক্ত প্রতিরোধ গড়ে তোলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কালোজিরা। এ ছাড়া সাধারণ সর্দি-কাশি, নাক বন্ধ, গলা ব্যথা, জ্বর সারাতে কালোজিরা বেশ উপকারি।

করোনা ভাইরাসের ভয়াবহতায় ভয় না পেয়ে সচেতন হওয়া জরুরি। এ ছাড়া সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং বিশেষ করে ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ