শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

করোনা সন্দেহে চিকিৎসা না করায় রোগীর মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সন্দেহে চিকিৎসা না করায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে বাবুল চৌধুরী (৪০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাবুল চৌধুরীর বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার জয়বাংলা ব্রিজ এলাকায়।

রোগীর স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাবুল চৌধুরীকে খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে বহির্বিভাগ থেকে চিকিৎসা করিয়ে আনতে বলেন। কিন্তু বহির্বিভাগ থেকেও তাকে কোনো চিকিৎসা দেয়া হয়নি। অনেকক্ষণ হাসপাতাল গ্রাউন্ডে থাকার পর আবার বহির্বিভাগ থেকে জরুরি বিভাগে নিয়ে আসার সময় ওই রোগী মারা যায়।

রোগীর বড় বোন জাহানারা বেগম বলেন, গত ৫ দিন ধরে জ্বরে আক্রান্ত তার ভাই। পরিস্থিতির উন্নতি না হওয়ায় আজ দুপুর ১টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তখন বাবলুকে করোনায় আক্রান্ত বলে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান জরুরি বিভাগের চিকিৎসক।

ডাক্তারদের অবহেলায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে অভিযোগ করে তিনি বলেন, বহির্বিভাগে নিয়ে গেলে সেখানেও তাকে চিকিৎসা দেয়া হয়নি। পরে দীর্ঘক্ষণ হাসপাতালের ফ্লোরে পড়ে থাকেন বাবলু। সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ব্যাপারে খুমেক হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মনজুর মোরশেদ বলেন, আমি সারাদিন করোনা মোকাবেলা নিয়ে বাইরে মিটিংয়ে ব্যস্ত ছিলাম। তবে শুনেছি ওই রোগী সর্দি, কাশি ও গলায় ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিল। হাসপাতালের আবাসিক চিকিৎসকের (আরএমও) পরামর্শে তাকে বহির্বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তিনি কোন রোগে আক্রান্ত ছিলেন তা পরীক্ষা-নিরীক্ষা করার আগেই মারা গেছেন।

চিকিৎসকের গাফিলতির বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ