বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

জাতীয় প্রেসক্লাব বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার বন্ধ ঘোষণা করা হলো জাতীয় প্রেসক্লাবের সকল কার্যক্রম। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে প্রেসক্লাব।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঠ পর্যায়ের প্রশাসনকে এ নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া সব ধরনের ওয়াজ-মাহফিল ও তীর্থযাত্রা বন্ধেরও নির্দেশ দেয়া হয় ওই ভিডিও কনফারেন্স থেকে।

ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সচিবালয়ের কেবিনেট ডিভিশন থেকে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভিডিও কনফারেন্সে ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ