বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ হলো জাতীয় জাদুঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে জাতীয় জাদুঘর। তবে এ সময়ে দাফতরিক কাজ চলবে বলে জানানো হয়েছে।

আজ শুক্রবার জাতীয় জাদুঘরের কীপার (জনশিক্ষা বিভাগ) ড. শিহাব শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জনসমাগম এড়িয়ে চলার জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় জাদুঘর। এ সময়ে জাদুঘরের সব গ্যালারি ও নিদর্শন দর্শনার্থীদের পরিদর্শনের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে দাফতরিক কাজ চলবে। পরিস্থিতির ওপর নির্ভর করে পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়া হবে।

দর্শনার্থীদের জন্য জাদুঘর কবে পুনরায় উন্মুক্ত করা হবে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। দর্শনার্থীদের জন্য পুনরায় উন্মুক্ত করা হলে তা পরে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) করোনা ভাইরাসের কারণে দেশের প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর পর্যটক ও দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। দেশে করোনা ভাইরাসের প্রকোপ হওয়ার কারণে জনস্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থ বিবেচনায় দেশের সব প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর বন্ধ ঘোষণা করা হয় বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মুহা. হান্নান মিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ