বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সৌদিতে সব ধরনের পরিবহন সেবা বন্ধ করল সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরনের পরিবহন সেবা বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব।

আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে দেশের অভ্যন্তরে কোন ফ্লাইট, ট্রেন, বাস এবং ট্যাক্সি চলতে পারবে না। এই সিদ্ধান্ত পরবর্তী ১৪ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি এতথ্য জানিয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭৪ জন; মৃত্যু নেই।

তবে দেশের অভ্যন্তরে যাত্রী পরিবহন বন্ধ থাকলেও শুধু মানবিক ও চিকিৎসাজনিত কারণে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ফ্লাইট পরিচালনা করা যাবে।

এছাড়া খাদ্য, স্বাস্থ্য সেবা, নিত্য প্রয়োজনীয় জিনিসের গাড়ি ও কার্গোসহ অন্য পরিবহন চলাচল করবে। তবে করোনা রোধে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ