বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা আতঙ্কে সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২২-২৩ মার্চ মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিতব্য সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ শনিবার (২১ মার্চ) বিষয়টি অনুমোদন দিয়েছেন।

জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান জানিয়েছিলেন, অধিবেশনের দিন সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের যে কর্মসূচি ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। সবার আগে দেশে এবং দেশের মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে হবে।

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ২২ ও ২৪ মার্চ দুই বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২২ মার্চ বেলা ১১টায় অধিবেশন বসার কথা ছিল। অধিবেশনের আগে সকাল সাড়ে নয়টায় সংসদ সদস্যদের ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল। এরপর অধিবেশনের শুরুতে বঙ্গবন্ধুর ওপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

এছাড়া কার্যপ্রণালী বিধির ১৪৭-এর আওতায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর সংসদ সদস্যরা সাধারণ আলোচনায় অংশ নেয়ার কথা ছিল।

মুজিববর্ষের বিশেষ অধিবেশনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হলেও করোনা পরিস্থিতির কারণে তারা আসবেন না। তবে ২২ ও ২৩ মার্চ দুই দিনের এ বিশেষ অধিবেশন বসবে বলে জাতীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে আপাতত সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ