শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

করোনা নিয়ে অডিও ক্লিপে গুজব, চট্টগ্রামের সেই চিকিৎসক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে করোনা ভাইরাস আক্রান্ত বিষয়ে অডিও ক্লিপের মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেলে নগরের পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইফতেখার মোহাম্মদ আদনান বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চট্টগ্রাম শাখার নেতা হিসেবে পরিচিত। তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁঈয়া বলেন, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গুজব ছড়ানো হয়। এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‘তদন্তে নেমে অডিও ক্লিপটি চিকিৎসক ইফতেখার আদনান ছড়িয়েছেন- এটা নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তিনি বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ