শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

চসিক নির্বাচন স্থগিত না হলে আদালতে যাবেন জান্নাতুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত না করলে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. জান্নাতুল ইসলাম।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসারের বরাবর একটি স্মারকলিপি দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জান্নাতুল ইসলাম বলেন, 'যে কোনো মূল্যে ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন স্থগিত করতে হবে। না হলে নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করব। নির্বাচন স্থগিত হলে ভোটারদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।'

এ প্রসঙ্গে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নির্বাচন স্থগিতের দাবিতে বিএনপিসহ কয়েকটি দল তাদের চিঠি দিয়েছে। এ চিঠি সম্পর্কে কমিশনকে জানানো হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে এরই মধ্যে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরই মধ্যে চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১০২ জনকে। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন চট্টগ্রামবাসী। ছয় মেয়র প্রার্থীর পাঁচজনই চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত কিংবা পেছানোর পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু এখনও চসিক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ